Sunday, January 10, 2016

ছোট গল্প:‌ ফেরা /‌ আজকাল রবিবাসর ১৪২২


প্রথম উপন্যাস, ‘শার্দূলসুন্দরী’
দেশ শারদীয় সংখ্যা ১৪২২

বাঙালির প্রথম সার্কাস প্রচেষ্টা, ‘দ্য গ্রেট বেঙ্গল সার্কাস’–খ্যাত প্রিয়নাথ বসু, বাঘের সঙ্গে খেলা দেখানো প্রথম বাঙালি রমণী সুশীলাসুন্দরী এবং ‘উইজার্ড অফ দ্য ইস্ট’ যাদুকর গণপতির সম্পর্কের টানাপোড়েন নিয়ে এই উপন্যাস বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে ধরার চেষ্টা করেছে। এ যদিও ইতিহাস নয়, ইতিহাস–আশ্রয়ী এক কাল্পনিক আখ্যান।

Tuesday, July 14, 2015


http://aajkaal.in/wp-content/uploads/2015/07/Aaj-Sun-C_com1.pdf

Monday, June 22, 2015

Tuesday, February 10, 2015

She was the heartthrob of Calcutta's night life in the Fifties & the Sixties! Miss Shefali, the first Bengali Cabaret dancer. It's her autobiography. Told by her, written by me!
Oh yes, it's my first book, published by Ananda, the foremost in Bengali publications.

১৯৬০ আর ৭০-এর দশকের কলকাতার রাতের রানি, নাগরিক বিনোদনের হৃদস্পন্দন! প্রথম বাঙালি ক্যাবারে ডান্সার মিস শেফালি৷
তাঁর আত্মজীবনী, আমার কলমে৷ প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স, জানুয়ারি ২০১৫-তে৷

Thursday, November 20, 2014

লিখলেই হয়!

চিরকাল পরীক্ষার রিপোর্ট কার্ডে লেখা হয়ে এসেছে - কুড হ্যাভ ডান বেটার! অর্থা কিনা অপার সম্ভাবনা! চাইলেই একটা মারকাটারি ব্যাপার হয়ে যেতে পারে (কিন্তু আফশোস, চায় না)! এই ব্লগটারও হয়েছে সেই অবস্থা৷ লিখলেই হয়, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠে না
অথচ নিন্দুকে যা-ই বলুক, এমন নয় যে আমি বিরাট ফাঁকিবাজ, বা কুঁড়ে৷ কিন্তু সমস্যা হল, নিয়ম করে, ধরে বেঁধে কোনও কিছু করা কোনওদিনই ধাতে নেই৷ তবু নয় নয় করে খুব কম লিখিনি!
তার মধ্যে কিছু লেখা, যেগুলো গত তিন-চার বছরে প্রতিদিন কাগজের রোববার-এ বেরিয়েছে, সেগুলোর লিংক পাশে দিলাম৷ সেটা অবশ্য কিছুটা নিজের জন্যেও, লেখাগুলো এক জায়গায় গুছিয়ে রাখার ইচ্ছেতে
আর নতুন লেখা লেখার ইচ্ছেও আছে৷ দু-একটা জায়গায় এখনও নিয়মিত লিখি৷ আজকাল কাগজের রবিবাসর-এ নিয়মিত একটা কলাম লিখছি ব্লগবকম বলে, আরও কিছু খুচখাচ লেখা, যেগুলো আর্কাইভ থেকে খুঁজে বের করার সময় এবং ধৈর্য থাকলে, লিংক দিয়ে দেব
কিন্তু তার বাইরে, এই ব্লগের জন্যেই লেখার ইচ্ছে আছে৷ মাইরি বলছি, মা সরস্বতীর দিব্যি, ইনশাল্লা, লিখবইকিছু লেখা কাজের দায়ে লিখতে হয়, যেগুলো স্বচ্ছন্দে এখানেও যেতে পারে
অনেক কিছুই করা যায়৷ সম্ভাবনা, যাকে বলে ফুটফুট করছে! কাজেই আশা বা ধৈর্য, কোনওটাই হারাবেন না!